শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি; হোটেল মালিককে জরিমানা

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭৩১ Time View

চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে সাজ্জাদ হোসেন ইমন নামে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় শাহজালাল হোটেল এন্ড বিরিয়ানি হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় হোটেল মালিক ইমনকে সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এই জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে হোটেল মালিক ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, ভূমি অফিসের নাজির আরিফুল হক, থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24