মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান

​ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মিজানুর রহমান যোগদানের পর থেকে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান ও আমূল পরিবর্তন এসেছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, আপসহীন অবস্থান এবং পেশাদারিত্বের কারণে মাদক, সন্ত্রাস, দাঙ্গা ও বাল্যবিবাহের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে উঠেছে, যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থলে যোগদানের পর থেকেই ওসি মিজানুর রহমান এলাকার চিহ্নিত অপরাধীদের দমনে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য কিছু সাফল্য পরিলক্ষিত হচ্ছে।

তিনি যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিস্তার রোধে তিনি শুরু থেকেই ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ বেশ কয়েকজন শীর্ষ মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।

ভাঙ্গার স্থানীয় ও আঞ্চলিক দাঙ্গা-হাঙ্গামা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করেছেন তিনি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করায় দীর্ঘদিনের অস্থিরতা কেটে এলাকায় স্বস্তি ও শান্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি ও সহিংস মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে ভাঙ্গা থানা পুলিশ।

আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিদের গ্রেফতারে তাঁর বিশেষ তৎপরতা ও সাঁড়াশি অভিযান সর্বমহলে লক্ষ্যণীয় সাড়া ফেলেছে। এতে অপরাধীদের মধ্যে যেমন আতঙ্ক তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝে বৃদ্ধি পেয়েছে পুলিশের প্রতি আস্থা।
​সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সংসদ সদস্য উন্নয়নমূলক ও নির্দেশনামূলক বার্তাগুলোকে যথাযথভাবে অনুসরণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন ওসি মিজানুর রহমান। তাঁর এই নিষ্ঠা, সততা ও সময়োপযোগী পদক্ষেপের কারণে ভাঙ্গা থানায় আজ আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের আইনি সেবা পাওয়ার পথ আরও সহজ হয়েছে।

​এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পুলিশ জনগণের বন্ধু। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। ভাঙ্গাকে একটি সম্পূর্ণ নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24