বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৫৬৭ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে নগরীর হালিশহর থানাধীন ‘কে’ বল্কস্থ একটি কোচিং সেন্টার ও তার আশেপাশের সড়ক ও বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

এ সময় ঔষধী, বনজ, ফলজসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত চারা রোপণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বৃক্ষ ছিলো নিম ও তুলসী চারা।
বৃক্ষ রোপণ শেষে সদ্য রোপনকৃত ও পুরাতন বৃক্ষগুলোর পরিচর্যা করা হয়।

এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে ক্ষুদে শিশুরাও আনন্দের সাথে অংশগ্রহণ করে।এরপর বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও মানবাধিকারকর্মী লিয়াকত হোসেন লিমনের সঞ্চালনায় ও সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক আব্দুল বাছির নাঈমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পরিবেশবিদ ও সাংবাদিক আকতার হোসেন শাকিল, শিক্ষক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সংগঠক মো: আব্দুল্লাহ বিন তাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার আহবায়ক সাফরাস নুরী সিজ্জি।

এ সময় বক্তরা বর্ষা মৌসুমে পতিত জায়গা, বাড়ির ছাদে ও রাস্তার পাশে বেশি করে বৃক্ষরোপণে সকলকেই উদ্বুদ্ধ করেন।এছাড়াও বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের সঠিক যত্ন ও পরিচর্যা করার করা দরকার বলেও মন্তব্য করেন বক্তরা।

সভাপতির বক্তবে আব্দুল বাছির নাঈম বলেন, বাংলাদেশে যে পরিমাণ বনভূমি থাকার দরকার বাস্তবে তার অর্ধেকও নেই।

তিনি আরও বলেন,বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ সরকারি হিসাব অনুযায়ী ১৭.৫০% (প্রায়) । কিন্তু FAO – এর মতে বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির ১০% (প্রায়) যা দেশের পরিবেশের জন্য খুবই উদ্বেগজনক। গত কয়েক বছর যাবত চট্টগ্রামসহ সারাদেশে কিছু অসাধু চক্র পাহাড় কেটে ও বনের বৃক্ষ নিধন করে আসছে। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছর পর হয়তো আমাদের দেশের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যাবে। তাই আমরা চাই সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো বৃক্ষরোপণে এগিয়ে আসুক।

এ পথসভায় স্থানীয় শিশু-কিশোর, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ১৯৭৩ সাল থেকে প্রতিবছর ৫ জুন দিবসটি পালন করে আসছে। ১৯৭২ সালের মানবিক পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এটি পালন করা হয়।

তবে চলতি বছর ৫ জুন সরকারি ছুটির দিন হওয়ায় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হবেআগামী ২৫ জুন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওইদিন ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠান আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24