বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

জুবায়েরপন্থিদের সমাবেশ রাজনৈতিক শোডাউন, মন্তব্য সাদপন্থিদের

নিজম্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৯৬ Time View

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের অনুসারীদের সমাবেশকে নিছক একটি রাজনৈতিক শোডাউন বলে মন্তব্য করেছেন দিল্লির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা। মঙ্গলবার তাবলিগের জুবায়েরপন্থিদের সমাবেশে ‘মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেবে না’ এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এটা নিছক একটি রাজনৈতিক শোডাউন। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে এবং মাদ্রাসার ছাত্রদের জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চাচ্ছে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে।তাবলিগের এই মোবারক মেহনতের সঙ্গে ছাত্ররা কখনো সম্পৃক্ত নয়।
সায়েম বলেন, ‘আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না। তারা যে আমাদের ইজতেমা করতে দেবে না বা কাকরাইল মসজিদে প্রবেশ করতে দেবে না এগুলো ফাঁকা বুলি। কারণ সরকারই এর সমাধান করে দিয়েছে। দুই পক্ষকে সরকার সময় ভাগ করে দিয়েছে। এসব মীমাংসিত বিষয়ে উসকানি দেওয়া কিসের লক্ষণ সেটা সাধারণ মানুষ বুঝবে। তিনি আরও বলেন, ‘আমাদের রোখ (সময়) আগামী ১৫ নভেম্বর থেকে শুরু। তখন আমরা কাকরাইলে যাব, ইনশাআল্লাহ।
এদিকে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন সাদপন্থি আলেমরা। হক্কানী উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিউল্লাহ শাফী মাক্কী ও সাধারণ সাথীদের পক্ষে তৌহিদুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24