শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আজ থেকে বিশ্ব জাকের মঞ্জিলের মহা পবিত্র উরশ আরম্ভ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৬ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

আজ  শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এবারের মহা পবিত্র উরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।বিশ্বের শান্তিকামী মানবতার এ ইসলামী মহা মিলনমেলায় (২০ ফেব্রুয়ারি) বাদ ফজর বিশ্বওলী খাজা বাবা কেবলাজান ছাহেবের রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্ব উরশ শরিফে যোগদানের লক্ষ্যে ইতোমধ্যে দেশ বিদেশের জাকেরান ও আশেকানসহ মুসল্লিরা পৌঁছেছেন। আজ মাগরিব নামাজ বাদে দুই রাকাত করে ৬ রাকাত নফল নামাজ আদায় ও দোয়াসহ ফাতেহা শরিফ পাঠের মাধ্যমে এ দরবার শরিফে বিশাল ধর্মীয় মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা হবে।

তবে জুমা নামাজের বিশাল জামাতে অংশগ্রহণসহ পীর ছাহেবের কবর জিয়ারতের লক্ষ্যে সর্বস্তরের মানুষ ইতোমধ্যে বিশ্ব জাকের মঞ্জিলে এসে পৌঁছেছেন। এবারো সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে জাকেরান ও আশেকান এবং ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের অনুসারীরা বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হবেন বলে আশা করা যাচ্ছে।

বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী ছাহেব-এর প্রতিষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিল ও সন্নিহিত প্রায় ৩৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এ উরশের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। লাখ লাখ জাকের ও আশেকসহ ধর্মপ্রাণ মুসল্লিদের আল্লাহ আল্লাহ জিকির এবং নামাজসহ বিভিন্ন ধরনের এবাদত বন্দেগীতে বিশ্ব জাকের মঞ্জিল ও সন্নিহিত এলাকাসমূহ এক ভিন্ন পরিবেশ লাভ করতে যাচ্ছে।

আপন পীর, উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হজরত মাওলানা শাহ সুফী সৈয়দ খাজা ইউনুস আলী এরায়েতপুরী ছাহেবের নির্দেশে বাংলা ১৩৫৪ সনে শাহ সুফি সৈয়দ ফরিদপুরী ছাহেব ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামে ইসলাম প্রচারে নিয়োজিত হন। সেদিন মাত্র সাড়ে ৬ টাকায় খেজুরের খোলের বেড়া ও ছনের ছাউনি দেয়া ঘর কিনে আটরশিতে ‘জাকের ক্যাম্প’ প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার শুরু করেন পীর ছাহেব। কালের বিবর্তনে সেই জাকের ক্যাম্পই আজকের ‘বিশ্ব জাকের মঞ্জিল’।

এদিকে উরশ উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশ থেকে আগতদের জন্য ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে। পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য  প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা,জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন করে রঙয়ের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি- সব মিলিয়ে অপরুপ এক সাজে সজ্জিত বিশ্ব জাকের মঞ্জিল।

পুরো এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মূল এলাকার বাইরে বিশাল পার্কিং স্থাপন করা হয়েছে। এছাড়াও বিনামূল্যে মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24