সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ফরিদপুরে যে তিন থানার ওসি প্রত্যাহারে ইসির নির্দেশ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ Time View

আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সপ্তাহখানেকের ব্যবধানে ফরিদপুরের  তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্দেশনাটি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

এ নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ফরিদপুরের কোতোয়ালী থানার ওসি মো. শহিদুল ইসলাম, সদরপুর থানার ওসি মামুন আল রশিদ ও ভাঙ্গা থানার ওসি এম এ জলিলকে অন্যত্র বদলি করে তাদের স্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24