বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

বিশ্বকাপ খেলতে বিকেলে ভারত যাচ্ছে বাংলাদেশ

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১১ Time View

 

আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

দল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে সাকিব আল হাসানের দল।বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টার দিকে বিশ্বকাপের জার্সি পরে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন হতে পারে। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আগাম কিছু জানানো হয়নি। তবে, বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হচ্ছে না এবার।

এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও প্রকাশ করে স্কোয়াড দিয়েছে বিসিবি। এবার বিশ্বকাপ জার্সি দিয়ে স্কোয়াড ঘোষণায় ভিন্নতা দেখিয়েছে বাংলাদেশ।

২৯ সেপ্টেম্বর, গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ওখান থেকে রওয়ানা হবে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24