বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিজয় দিবসে ত্রিশাল ‘দরিল্যা পূর্বপাড়া একতা সংঘ’র ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪৫ Time View

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের ‘দরিল্যা পূর্বপাড়া একতা সংঘ’র উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় দরিল্যা বাজার প্রাঙ্গণে পুরো মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতিতে উৎসবমুখর, জাঁকজমকপূর্ণভাবে এ ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও বিশিষ্ঠ সমাজসেবক মুজিবুল ইসলাম সরকার (এম.এ)।
রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, অবসরপ্রাপ্ত জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল নাসের রাজপুত্র (সরকার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম আজম সরকার, অ্যাডভোকেট নাবিদ আহসান নূর, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান চাঁনু সরকার, রামপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক হারুনুর রশিদ, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, যুবনেতা শাহাদাত হোসেন প্রমূখ।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, পল্লী চিকিৎসক ও দরিল্লা বাজারের সভাপতি দিদারুল ইসলাম সুজন।
শুভেচ্ছান্তে ছিলেন, আরাফাত (আকন্দ) প্রিয়ন্ত, সাগর, তায়েব ও নাঈম।
খেলায় অংশগ্রহণ করেন, সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ। ২/১ গোলে জুনিয়র একাদশ জয়লাভ করেন। অতিথিগণ চ্যাম্পিয়ন দলের হাতে খাসি তুলে দেন ও রানার্সআপ দেওয়া হয় ট্রফি।
খেলায় অতিথিগণ তাদের বক্তব্যে বলেন,“যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের বিকল্প নেই। এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এবং আয়োজকদের কে এমন খেলা অব্যাহত রাখার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24