মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ফরিদপুরের ভাঙ্গায় কাজী ওয়ালীওল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫০৩ Time View

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’। ‘সুস্থ দেহ, সুন্দর মন’। ‘শুধুই জয় লাভে নয়, অংশ গ্রহণেই আনন্দ’! এ প্রতিপাদ্যকে ঘিরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন কাজী ওয়ালীউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।

গতকাল  (২৯ জানুয়ারি) বুধবার দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শতশত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মাঠ প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে বই ও শিক্ষাউপকরণ বিতরণ করেন ইউএনও।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা খুবই জরুরী। যা তাদের শারীরিক ও মানুষিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। তাই, শুধুমাত্র সার্টিফিকেট কেন্দ্রীক পড়াশোনার নয়, বর্তমান বিশ্বে এর মূল্য কিন্তু কমে যাচ্ছে। পড়াশোনা ও একাডেমিক ক্যারিয়ার ভালো করার পাশাপাশি বিভিন্ন বই পড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগ হতে হবে। সে জন্য শিক্ষকদের আরও বেশি সচেতন ও আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

ইউএনও আরও  বলেন, এছাড়াও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বছর কেন্দ্রীক জানুয়ারি কিম্বা ফেব্রুয়ারী মাসে নয়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারাবছরই লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। এজন্য শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজীব মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, স্কুলটির সাবেক মেধাবী শিক্ষার্থী ও ফরিদপুর মেডিকেলের ডাক্তার ফিরোজ রশীদ লিমন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিফাত বিন আতিক। কাউলীবেড়া বাজার বনিক সমিতির সভাপতি কাজী বরকত উল্লাহ বাবলা, কাজী ইমদাদ উল্লাহ, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোশাররফ বেপারী, মোঃ হায়দার,  জাতীয় দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক সমকালের ভাঙ্গা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংবাদকর্মী ওয়াহিদুজ জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24