রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ-সৌম্য

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭৯২ Time View

 

অবশেষে ঘটেছে জল্পনা কল্পনার অবসান। জানা গেলো এশিয়া কাপে টাইগারদের ১৭ জনের স্কোয়াডে রয়েছেন কারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের ও সৌম্য সরকার। শনিবার (১২ আগস্ট) এক সংবাদসম্মেলনে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবির ১৭ জনের স্কোয়াডে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। একইসঙ্গে নম্বর সেভেনের জন্য রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি ও আফিফ হোসেনকে। এদিকে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন শেখ মাহেদী হাসান। সেই সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপে পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে থাকছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। আর স্পিন আক্রমণভাগ সাজানো হয়েছে সাকিব লা হাসান, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদকে নিয়ে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24