মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় অন্যায়ভাবে  শত বছরের লিজ নেওয়া জমি থেকে  উচ্ছেদের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬১৬ Time View

ফরিদপুরের মানুষ চায় সুশাসন প্রতিষ্ঠা। যেমনটি অভিযোগ করেছেন জেলার ভাঙ্গা উপজেলার দাড়িয়ার মাঠ এলাকার মৃত সেখ সাহাবুদ্দিন এর পুত্র কুটি মিয়া।

তিনি জানান, গত ২৯/০১/১৯৯১ ইং তারিখে ৯৯ বছরের জন্য সরকারি জমি লিজ নেন তার বাবা সেখ সাহাবুদ্দিন ও মা রওশানারা বেগম। তৎকালীন সরকার তাদেরকে জমি রেজিস্ট্রি করে দেন। যার দলিল নং-৪০৩/৯১, দাগ নং-৪৩৪২/৯ ও ৪৩৪২/১০, এস এ খতিয়ান নং-০১, বি এস দাগ ৬০৫০, মৌজা-চন্ডীদাসদী। মোট জমির পরিমাণ-১৭ শতাংশ।

ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ নং-৯৩৫৪১০, বাংলা সন -১৪২৪ পর্যন্ত। তারিখ-১৯/০৫/২০১৮ ইং।

কুটি মিয়া বলেন, তখন থেকেই আমরা ওই জমি ভোগ দখল করছি। এস এ খতিয়ানে জমির মালিক সেক সাহাবুদ্দিন ও রওশনারা বেগম থাকলেও বি এস খতিয়ানে ভুল বশত তাদের নামের পরিবর্তে সরকারের নাম চলে আসে। আমি বি এস ৭ নাম সংশোধনের জন্য মামলা করছি। যা চলমান। আমি ভ্যান চালিয়ে যে টাকা আয় করতাম তাতে আমার সংসার চালাতে কষ্ট হতো তখন ধারদেনা করে একটি চায়ের দোকান দেই। আর থাকার জন্য একটি টিনের ঘর দেই। সম্প্রতি আমি লোন করে একটি পাকা ঘর নির্মান করি। যখন নির্মান কাজ চলছিলো তখন অফিসের দালাল আমার কাছে এক লক্ষ টাকা দাবী করে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ঘর ভেঙে দেওয়ার হুমকি দেয়। গত কয়েকদিন আগে এসি ল্যান্ড অফিস থেকে নোটিশ দিছে ঘর না ভাঙলে আমাকে উচ্ছেদ করে দিবে। মামলা চলমান অবস্থায় কিভাবে আমাকে উচ্ছেদের নোটিশ দেয়। এই জমি সরকার আমাদের দিছে। আমরা এখানে কাজকর্ম করি, এখানেই থাকি। কেন আমরা আমাদের জমি ছেড়ে যাবো? শুধু কি গরীব মানুষের উপরই জুলুম? এই নদীর পাড় দিয়ে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে, তাদেরও লিজ নেওয়া। তাদের কোন নোটিশ না দিয়ে কেন শুধু আমাকে উচ্ছেদের নোটিশ দিলো?

অভিযোগ রয়েছে সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশে কুটি মিয়ার কাছে এক লক্ষ টাকা দাবী করে। টাকা দিতে না পারায় তাকে উচ্ছেদের নোটিশ দেয়া হইছে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, যে জমি থেকে কুটি মিয়াকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ওই জমি তার নয়। তিনি যে জমিতে ছিলেন সেখান থেকে তাকে উচ্ছেদ করা হচ্ছে না। তাছাড়া তিনি যে পাকা ভবন নির্মাণ করেছেন সে ভবন নির্মাণে তিনি ডিসি স্যারের নিকট থেকে কোন অনুমোদন নেননি। আমি তথ্যাদি পাওয়ার পর ইউএনও স্যারের সাথে আলোচনা করেছি। তারপর তাকে নোটিশ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24