শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৫৭ Time View

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার, ফরিদপুর:

হৃদয়বিদারক ঘটনা, কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। তারপরেও মৃত্যু তো মৃত্যুই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই।
আতশবাজির লোভেই প্রাণ গেল মাদ্রাসা ছাত্র সাইমুনের(১০) ।

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর আজ মঙ্গলবার (১লা এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় ঢাকার পপুলার হাসপাতালে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

নিহত সাইমুন ইসলাম সুজাত, সৌদি প্রবাসী, পল্লীবেড়া গ্রামের, ফারুক হোসাইনের ছোট বোনের(শালিকা) ও নাজমুল মেম্বারের ছোট বোন সুমা আক্তারের একমাত্র ছেলে । সাইমুনের মৃত্যুতে মা বাবা, মামারা,খালা খালু সহ পরিবারের লোকজন পাগল প্রায়। নিস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সবাই।

এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার তারাবি নামাজের পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল সার্ভিস সড়কে। সাইমুনকে তার দুই বন্ধু আতশবাজি কেনার লোভ দেখিয়ে ভাঙ্গার বাসা থেকে মোটরসাইকেলে এরা তিনজন রওনা দেন মালিগ্রামের উদ্দেশ্যে। নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে সাইমুুনের বন্ধু মোটরসাইকেল চালক মারা যান, গুরুতর আহত সাইমুনও এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান। এ ধরনিতে তাকে আর রাখা গেল না।

নিহত সাইমুন ভাঙ্গার একটি কওমি মাদ্রাসায় পড়তো, ওদের বাসা ভাঙ্গা কাজী শামসুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিয়াম মঞ্জিলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24