রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নব নির্বাচিত চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনের সাথে সাধারণ  সিএনজি চালক-মালিক ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ নগরী। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রামকে একটি আধুনিক, নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের পাশাপাশি সকল সিএনজি চালক-মালিকদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বন্দরনগরী চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ অটোরিক্সা, গ্রাম সিএনজি, নাম্বারবিহীন ও ফিটনেসবিহীন সিএনজি চলতে দেওয়া হবে না।
চট্টগ্রাম সিএনজি সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন কোম্পানী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে আজ (১৭ নভেম্বর) রোববার সকাল ১১টায় নগরীর বাদশা মিয়া সড়কস্থ বাসভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়।
সাক্ষাৎকালে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস কোম্পানী, মোহাম্মদ মাহফুজ, নয়ন কোম্পানী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, শাহ আলম, আলতাফ হোসেন, মুন্সি মিয়া, মোহাম্মদ খায়রুল কোম্পানী, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সগীর, মোহাম্মদ এনায়েত হোসেন আরজু, মোহাম্মদ জিল্লুর, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হানিফ কোম্পনী, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ ফারুক কোম্পানী, মো. মামুনুর রশীদ প্রমূখ।
এসময় ডা. শাহাদাত হোসেন আরো বলেন, চট্টগ্রাম আমার আপনার সকলের শহর। চট্টগ্রামকে নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে নগরীর সকল নাগরিকের সমান দায়িত্ব রয়েছে। তিনি সকলকে সচেতন নাগরিক হিসেবে চট্টগ্রামকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে এগিয়ে আসার আহ্বান জানান।
শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ ডা. শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের দাবী সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24