শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

তিন থানার জনগণ এবার উন্নয়ন ও মূল্যায়্নের পক্ষে রায় দিয়েছে: নিক্সন চৌধুরী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৬০ Time View

 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, তিন থানার জনগণ এবার উন্নয়ন ও মূল্যায়্নের পক্ষে রায় দিয়েছে। গত  দুইবার যে উন্নয়ন হয়েছে এবার তার দ্বিগুণ উন্নয়ন হবে।গতকাল বৃহস্পতিবার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীর হাট-হাওলাদার ডাঙ্গী ভায়া কৃষ্ণপুর ইউপি বর্ডার সড়ক উন্নয়নকাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সাংসদ নিক্সন চৌধুরী বলেন, বাংলাদেশে ইতিহাসে স্বাধীনের আগে ও পরে টানা তিনবার স্বতন্ত্র প্রার্থীকে আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেন বারবার এ দেশের প্রধানমন্ত্রী হন। আর আমি আপনাদের উন্নয়ন করতে পারি। আপনারা আমাকে সপ্তাহে কমপক্ষে চারদিন বাড়িতে পান, এমন কোনো এমপি নেই যিনি সপ্তাহে চারদিন বাড়িতে থাকেন। তাই যে কোনো কাজে আপনারা নির্বিঘ্নে আমার কাছে যাবেন।’

ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউছারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24