ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, তিন থানার জনগণ এবার উন্নয়ন ও মূল্যায়্নের পক্ষে রায় দিয়েছে। গত দুইবার যে উন্নয়ন হয়েছে এবার তার দ্বিগুণ উন্নয়ন হবে।গতকাল বৃহস্পতিবার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীর হাট-হাওলাদার ডাঙ্গী ভায়া কৃষ্ণপুর ইউপি বর্ডার সড়ক উন্নয়নকাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউছারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
Shohidul Islam
SOMAJER ALO24