বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ হলো বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪৭৫ Time View

অনলাইন  ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) ভারতের গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে টাইগারদের ৪ উইকেটে হারিয়েছে ইংলিশরা। বৃষ্টিতে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে বাংলাদেশ। পরে ৭৭ বল হাতে রেখেই জয় পায় ইংলিশরা। সেই সাথে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে বাংলাদেশ একটি ম্যাচ জিতলো, আরেকটিতে হারলো লড়াই করে।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও এবার খুব বেশিদূর এগোয়নি ওপেনিং জুটি। রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাস। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। টপলির শিকার হয়ে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ১১ বল খেলে তিনি করেন ২ রান।

তবে আগের ম্যাচের মতোই দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও ফিফটির খুব কাছ থেকেই ফিরতে হয় তাকে। মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন বাঁহাতি এই ওপেনার। এরপর উইকেটের একপ্রান্ত আগলে রাখতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অপরপ্রান্তে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫ বলে ৮ রান কর মুশফিক ও ২১ বলে ১৮ রান করে ফেরেন মাহমুদউল্লাহ। তাদের আউট করেন আদিল রশিদ।

ম্যাচের ৩০ ওভারের পর হানা দেয় বৃষ্টি। তিন ঘণ্টা প্রকৃতির দাপটের পর রাত ৮টায় শুরু হয় খেলা। ৫ উইকেটে ১৫৩ রান থেকে ৩৭ ওভার শেষে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৮৮ রানে। সর্বোচ্চ ৭৪ রান আসে মিরাজের ব্যাট থেকে। ৮৯ বলে ১০ চারে ইনিংসটি সাজান তিনি। ইংল্যান্ডের হয়ে রিস টপলি শিকার করেন সর্বোচ্চ তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

জবাব দিতে নামা ইংল্যান্ডকে শুরুতে ধাক্কা দেয় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান প্রথম ওভারের শেষ বলে ২ বলে ৪ রান করা ডেভিড মালানকে ফেরান তানজিদের ক্যাচ বানিয়ে। আরেক ওপেনার জনি বেয়ারস্টোকেও আউট করেন তিনি। ২১ বলে ৩৪ রান করা এই ব্যাটার হন বোল্ড।

মাঝে সহজ সুযোগ হাতছাড়া করেন তাসকিন আহমেদ, একটু কঠিন হলেও ক্যাচ ছাড়েন মুশফিকুর রহিম। পরে হ্যারি ব্রুককে বোল্ড করেন হাসান মাহমুদ। এরপরও ইংল্যান্ডের তেমন বড় জুটি গড়ে উঠেনি। তবে ২ চার ৬ ছক্কায় ৩৯ বলে ৫৬ রান করে ম্যাচ বের করে দেন মঈন আলি। ৪০ বলে ২৬ রান করে শেষ অবধি অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন জো রুট।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ ওভার করা মোস্তাফিজ ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ একটি করে উইকেট পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24