বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

হাথুরুর ২০ জনের দলে নাম নেই মাহমুদউল্লাহর!

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬৪২ Time View

জাতীয় দল ও আশেপাশে থাকা ৩২ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলায় শুরু হওয়া এই ক্যাম্পে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকাররাও। জানা গেছে, এই ক্যাম্প থেকেই ২০-২২ জনের এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখান থেকেই মূলত বাছাই করা হবে এশিয়া কাপের চূড়ান্ত দল।

ফিটনেস ক্যাম্পে রিয়াদ থাকলেও এশিয়া কাপের চূড়ান্ত দলে এই অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন কি না সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডের প্রভাবশালী পরিচালকরা চান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশনের জন্য নেওয়া হোক। রিয়াদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন তারা।

তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া অবশ্য ভিন্ন। একটি গণমাধ্যমের তথ্য মতে, স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া ২০ জনের তালিকায় রিয়াদের নাম নেই। জাতীয় দল নির্বাচকরাও মিডলঅর্ডার এ ব্যাটারকে নিয়ে কিছু বলেনি। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ২০ জনের একটি পুল তৈরি করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দলের সাত নম্বরে প্রধান কোচের তালিকায় রয়েছেন আফিফ হোসেন, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকাররা। তবে রিয়াদ শেষ পর্যন্ত ২০ জনের স্কিল ক্যাম্পে থাকবে কি না সেটা জানা যাবে আগামী মাসের ৫ অথবা ৬ আগস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24