বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নাটকীয় জয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু মেসির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৫৫ Time View

যেন ঠিক এমনটাই হবার কথা ছিল। লিওনেল মেসি নামবেন, গোল করবেন আর দলকে জেতাবেন। বিগত দেড় যুগের বেশি সময় ধরে এমনটাই করে আসছেন তিনি। আজ তার ব্যতিক্রম হবে কেন! হতেও দেননি। নাটকীয় এক জয় দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ম্যাচের শেষ সময়ে দারুণ এক ফ্রি-কিক থেকে দলের জয় নিশ্চিত করেছেন মেসি। এই জয়ের মধ্য দিয়ে টানা দেড়মাসের জয়খরা কাটালো ইন্টার মায়ামি। লিগ কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে দলটি।

ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে শুরুর একাদশে রাখা হয়নি দুই নতুন মুখ লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসকে। তবে, এদিন এক অন্যরকম ইন্টার মায়ামিকে দেখলো ভক্তরা। জেরার্ডো টাটা মার্টিনোর অধীনে যেন নতুন করে নিজেদের গুছিয়ে নিয়েছে দলটি। প্রথমার্ধেই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে আধিপত্য রেখে খেলতে শুরু করে তারা।

গোছানো ফুটবলের ফলাফলও এসেছে হাতেনাতে। ম্যাচের ৪৪ মিনিটে ডিবক্সের ভেতর থেকে দারুণ এক গোলে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ফিনল্যান্ডের রবার্ট টেইলর। বামপ্রান্ত থেকে বল পেয়ে ডান পায়ের কোণাকুণি শটে দলকে লিড এনে দেন এই উইঙ্গার (১-০)।

বিরতির পর ম্যাচের ৫৪ তম মিনিটে আসে খেলোয়াড় বদলের নির্দেশ। ইন্টার মায়ামির ১০ নাম্বার জার্সিতে মাঠে নামলেন দলের নতুন অধিনায়ক লিওনেল মেসি। সাথে আরেক নতুন সাইনিং সার্জিও বুসকেটস। ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়াম যেন এরই অপেক্ষায় ছিল।

তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কর্নার থেকে পাওয়া আক্রমণে ক্রুজ আজুলকে সমতায় ফেরান মেক্সিকান উইঙ্গার উরিয়েল আন্টুনা (১-১)। ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট।

ম্যাচের বাকিটা সময় আক্রমণ আর প্রতি আক্রমণেই কেটেছিলো। আক্রমণভাগে মেসির উপস্থিতিতে কিছুটা হলেও সুবিধা আদায় করে নিয়েছিলো ইন্টার মায়ামি। এরই সুবাদে ম্যাচের যোগ করা সময়ে ফ্রিকিক পায় ইন্টার মায়ামি। সেখান থেকেই বাঁ পায়ের দারুণ এক ফ্রিকিকে দলকে জয় এনে দেন মেসি (২-১)।

এই জয়ের ফলে লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করলো ইন্টার মায়ামি। লিগ কাপের গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড। আগামী ২৬ তারিখ এই মাঠেই দলটিকে আতিথ্য দিবে ইন্টার মায়ামি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24