বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৭২০ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে কাছ থেকে ১০ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার ভাঙ্গা বাজারের জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ ৭৯ হাজার টাকা তোলেন ভুক্তভোগী। এছাড়া তার কাছে আগে থেকে ১৬ হাজার ৫০০ টাকা ছিল। টাকা নিয়ে অটোতে বাড়ি ফিরছিলেন। এমন সময় খাড়াকান্দি গ্রামে পৌঁছালে একটি প্রাইভেটকারে অপরিচিত চার যুবক দেশীয় অস্ত্রসহ তার গতিরোধ করে। পরে তারা ডিবি পরিচয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রাইভেটকারের তোলে। গাড়িতে তুলে তাকে মারধর করা হয় ও তার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর রাগদি ইউনিয়ন পরিষদের সামনে চোখ-মুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম প্রতিনিধি কে জানান, এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে।

ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান জানান, এ বিষয়ে পুলিশ কার্যক্রম শুরু করেছে। দ্রুতই অভিযুক্তদের আটক করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24