শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

দৈনিক প্রলয় পত্রিকা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩৫ Time View

​ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

দৈনিক প্রলয় পত্রিকা ও পত্রিকার প্রধান সম্পাদক,যুগ্ম সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং মানহানিকর পোস্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ০৬/০৪/২০২৬ তারিখে ভাঙ্গা থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন মো. শহিদুল ইসলাম (৫২)।

​জিডি সূত্রে জানা গেছে, অভিযোগকারী শহিদুল ইসলাম এবং তার প্রতিষ্ঠান ‘দৈনিক প্রলয়’-এর প্রধান সম্পাদক মির্জা সুবেদ আলী রাজা ও যুগ্ম সম্পাদক আনিসুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিবাদী পক্ষ দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট করে আসছেন। বিবাদী হিসেবে খায়রুল আলম রফিক (৫০) এবং তার সহযোগী রেজাউল করিম রেজার (৪৫) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১৫-২০ টি আইডি থেকে অপপ্রচার করা হচ্ছে বলে সাধারণ ডায়েরি( জিড) তে উল্লেখ করা হয়।

অভিযোগে উল্লেখ করেন যে, কতিথ সম্পাদক পরিচয়ে অবৈধভাবে পরিচালিত দৈনিক প্রতিদিনের কাগজের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (নং-১৮২৩১/২০২২) দায়ের করা হলে আদালত বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি এবং বিভিন্ন পেজ থেকে আবেদনকারী ও তার প্রতিষ্ঠানের সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করতে থাকেন।

​অভিযোগে আরও বলা হয়, গত ১০/০৩/২০২৬ এবং ০৫/০৪/২০২৬ তারিখে ফেসবুক স্ক্রল করার সময় আবেদনকারী বিষয়টি লক্ষ্য করেন। বিবাদীদের এমন কর্মকাণ্ডে আবেদনকারী ও তার সহকর্মীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং- ২৬৮)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24