মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

বাড়ির ছাদে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান, নিহত ৪

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৯৮ Time View

ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতের মিগ-২১ যুদ্ধবিমান। রাজস্থানে একটি বাড়ির ছাদে ভেঙে পড়েছে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান। দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে ও দ্য ওয়াল। খবরে বলা হয়েছে, সোমবার সকালে রাজস্থানের হমুমানগড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই স্থানীয় বাসিন্দা। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এদিন সকালে সুরাতগড় এয়ারবেস থেকে ওড়ে যুদ্ধবিমানটি। সেটি হনুমানগড়ের আকাশ দিয়ে ওড়ার সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিমানটির পাইলট নিরাপদে আছেন।

ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বিমানটি বাহলোলনগরের এক বাড়ির ওপর ভেঙে পড়ে। সেই বাড়িতে তখন দুইজন নারী ছিলেন। বিমানের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। আর কেউ আটকে রয়েছেন কিনা, সেটাও খতিয়ে দেখার কাজ চলছে।

ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাঝ আকাশে থাকাকালীন পাইলট ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন। কিন্তু দ্রুত গোলযোগ বাড়তে থাকে। ফলে পাইলট আর ঝুঁকি না নিয়ে বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবরে বলা হয়েছে, পাইলটের দক্ষতার কারণে আরও বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। এই নিয়ে গত কয়েকদিনে ভারতের বেশ কয়েকটি সেনা বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24