সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

সদরপুরে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৫০ Time View
Oplus_131072

সদরপুর সংবাদদাতা:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৈশ্বিক হরতালের সমর্থনে ফরিদপুরের সদরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে আছর নামাজের পর সদরপুর উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে স্থানীয় স্টেডিয়াম মাঠে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার প্রতিবাদী মানুষ। সেখান থেকে শুরু করে বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়াম মাঠে সমাবেশে মিলিত হন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর উপস্থাপনায় ও সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ দেলোয়ার হোসেন, যুবনেতা আবু বকর সিদ্দিকী, জুনায়েদ আল-হাবীব, সাইফুল ইসলাম সোহাগ, ছাত্র প্রতিনিধি সাইফুল আদনান প্রমুখ।

বিশ্ব নেতৃবৃন্দসহ সমগ্র মুসলিম জাতিকে গাজাবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে আরবী ভাষায় বক্তব্য রাখেন মিশর আল-আজহার ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ আজহারী।
মুসল্লীরা গাজায় ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ ‘আমি কে, তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24