মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৫

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭৪০ Time View

পাকিস্তানের ‘হাজারা এক্সপ্রেস’ নামের একটি ট্রেনের অত্যন্ত ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৬ আগস্ট) সিন্ধু প্রদেশের নওয়াবশাহ শহরের সারহারি রেলওয়ে স্টেশনের কাছাকাছি ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সারহারি স্টেশনের কাছে এলে ট্রেনটি হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটিতে বিপুলসংখ্যক যাত্রী থাকায় আরও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন, ঠিক কয়টি বগি লাইনচ্যুত হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি। সারহারি রেলস্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছেন আটটি আবার অনেকে বলছেন ১০টি বগি লাইনচ্যুত হয়েছে।

শহীদ বেনজিরাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও বলেন, এটি একটি বড় দুর্ঘটনা। ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার জন্য উদ্ধারকারী দল প্রয়োজন। আমাদের দল ও কমিশনার ঘটনাস্থলে গেছেন। তবে হতাহতের সংখ্যা আমি বলতে পারছি না।

পাকিস্তানের রেলওয়ে ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এ ঘটনায় সতর্ক করা হয়েছে। রেল সচিব ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এদিকে, সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন, জিও নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24