সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

খেলাধুলায় এগিয়ে যাওয়ার ভিত তৈরি করেছিল শেখ কামাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৭৩৯ Time View

দেশের ক্রীড়াঙ্গণের আজকের যে অবস্থা তার ভিত রচনা করেন শেখ কামাল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেঁচে থাকলে ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যেতো বলেও জানান তিনি। শনিবার (৫ আগস্ট) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ও জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন শুরুতেই ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় মোট আটটি ক্যাটাগরিতে দশ জন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের মাধ্যমেই চালু করা হয় বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তি।

শেখ হাসিনা বলেন, শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তবে ক্রীড়া ক্ষেত্রে আরও অবদান রাখার আগেই তাকে ঝরে যেতে হয়েছে পৃথিবী থেকে। রাষ্ট্র প্রধানের পুত্র হয়েও শেখ কামাল খুবই সাধারণ চলাচলে বিশ্বাসী ছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ কামালের সাংগঠনিক দক্ষতা ছিল প্রবল, তবে কোনো রাজনৈতিক অভিলাষ ছিল না বলে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, যখন শেখ কামালের বিয়ে হয়, তখন তার ছোট্ট একটি আপত্তি ছিল। তার কথা ছিল— আমি তো এখনো স্টুডেন্ট; কীভাবে বিয়ে করব? টাকা পাব কোথায়? ওই সময় আমার একটা গাড়ি ছিল। ওই গাড়িটা বিক্রি করেছিলাম। কিছু টাকা ওর নামে একটি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। তাকে বলেছিলাম— ঠিক আছে বিয়ের পর তোমাকে কারও কাছে হাত পাততে হবে না। অ্যাকাউন্টে যে টাকা থাকবে, সে টাকা খরচ করবা।

তিনি বলেন, শেখ কামালের তেমন কোনো চাওয়া-পাওয়া ছিল না। খুব সাদাসিধে জীবনযাপন করত। খেলায় তার খুব মনোযোগ ছিল। ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

প্রধানমন্ত্রী বলেন, একবার আবাহনী ক্লাবের জন্য অ্যাডিডাস জুতা কিনে চেয়েছিল ও (শেখ কামাল)। আমি ওকে বলেছিলাম, তুকি কাগজে লিখে দাও। কারণ আমি তো অত কিছু চিনি না। পরে কাগজে লিখে দিয়েছিল। আজও কাগজে শেখ কামালের অ্যাডিডাস লেখা আমার চোখের সামনে ভাসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24