শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৭৯২ Time View

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। আগামী ১২ ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তি বাড়াবে সেটি। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারটি হলো হাওয়াইয়ের পার্ল হারবারে মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ কমান্ড।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, এই ক্রান্তীয় সাইক্লোনটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বুলেটিনে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার আগেই জানিয়েছিল যে, আবহওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। এরই ফল এই ঘূর্ণিঝড়। গত ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এটি। বাংলাদেশ ছাড়াও এর প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিম্নচাপ আরও গভীর হয়। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। খবরে আরও বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে প্রায় ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের উড়িষ্যা উপকূলেও তুমুল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24