সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

বঙ্গোপসাগরে ডুবল ১০ ট্রলার, ৩০ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮১১ Time View

কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে ১০টিরও অধিক মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন।

বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরে আসা মাঝিমাল্লারা জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়। এ সময় ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করেন। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টিরও অধিক মাছ ধরার ট্রলার মাঝি-মাল্লাসহ ডুবে যায়। এ সময় ট্রলারের শ্রমিকরা অন্যান্য নৌযানে করে কূলে ফিরতে পারলেও ডুবে যাওয়া ৩০ জন শ্রমিকের এখনও খোঁজ মেলেনি।

সভাপতি আবুল কালাম আযাদ জানান, বুধবার সকাল ৯টায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কিছু কিছু মাঝিমাল্লা অন্যান্য নৌকাযোগে কূলে ফিরতে পারলেও অর্ধশতাধিক মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24