শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৫১ Time View

মোমিন তালুকদার,নিজস্ব প্রতিবেদক

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ৩৩তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন উপজেলা শাখার আয়োজনে দরিরামপুর তরফদার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ২৫টি মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতী জহিরুল ইসলাম।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বর্ষিয়ান আলেম হাফেজ আজিজুল হক, তালিমুস সুন্নাহ কওমী মাদরাসার প্রিন্সিপাল মুফতী সাইফুল ইসলাম, মোহাম্মদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ নাজমুল হাসান, দারুল উলূম কওমী মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা ইদ্দিস আলী, মাদরাসারতুল মানার লি তাহফিজুল কুরআনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রম‚খ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তোলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24