বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

পটুয়াখালী এলএ শাখার সার্ভেয়ার ফারুকের কোটি কোটি টাকার দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬৬ Time View
পটুয়াখালী এলএ শাখার সার্ভেয়ার ফারুকের কোটি কোটি টাকার দুর্নীতি

পটুয়াখালী জেলা ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার ফারুক হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা দাবি করছেন, জমির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে নানা কৌশলে তিনি ঘুষ, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন।

অভিযোগ রয়েছে, ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের প্রকৃত প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে, দলিলপত্র যাচাই-বাছাই ও অনুমোদনের নামে ফারুক বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ করেন। অনেকে জানান, ঘুষ না দিলে তাদের ফাইল মাসের পর মাস আটকে রাখা হয়। এতে হতাশ হয়ে সাধারণ মানুষ বাধ্য হয়েই অবৈধ টাকা পরিশোধ করতে হয়। এছাড়াও এলএ শাখার বিভিন্ন প্রক্রিয়ায় কৃত্রিম জটিলতা সৃষ্টি করে তিনি কমিশন বাণিজ্যের এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে শুধু ক্ষতিপূরণের টাকা থেকেই ফারুক হোসেন প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সার্ভেয়ার ফারুক হোসেনের ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায় নি।

সংশ্লিষ্ট মহল বলছে, একটি মাত্র সার্ভেয়ারের পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব নয়, এর পেছনে প্রভাবশালী মহলেরও হাত রয়েছে। ফলে সাধারণ মানুষ দুর্নীতির শিকার হলেও ন্যায্য বিচার পাচ্ছেন না। ভুক্তভোগীদের দাবি, ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

পরবর্তী পর্বে উঠে আসবে—কীভাবে ঘুষের টাকা হাতবদল হয় এবং কারা কারা এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24