বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক সোহাগ আরেফিন এর মান ক্ষুন্ন করার অপচেষ্টা; সিআরএ’র নিন্দা ও প্রতিবাদ

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সভাপতি সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মান ক্ষুন্ন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিআরএ।

বুধবার (২৪ জুন) সিআরএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজিজ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘটনার বিবরণ দিয়ে সোহাগ আরেফিন জানান, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী ও সংগঠক। প্রায় অর্ধ যুগের বেশি সময় ধরে মফস্বলের সাংবাদিকদের নিয়ে কাজ করছি। আমি কোন রাজনৈতিক দল কে সমর্থক নই। সারাদেশের বেশ কিছু সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠন এর সাথে জরিত থাকার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, আমলা, উকিল, পুলিশ সহ অনেক শ্রেণি পেশার মানুষের সাথে দেখা করতে হয়েছে এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ কিংবা আলোচনা চলাকালীন সময় ছবি তুলে তা সোশ্যালমিডিয়ায় প্রচার করা হয়েছে।

সম্প্রতি সময়ে একটি কুচক্রী গোষ্ঠী আমার ফেসবুক থেকে বিগত দলের কিছু নেতা-কর্মীর সাথে থাকা সেসব ছবি খুঁজে খুঁজে বের করে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমাকে “আওয়ামী লীগের দোসর” তকমা লাগিয়ে মান ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিআরএ নেতৃবৃন্দ বলেন, সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো এবং মান ক্ষুন্ন করার চেষ্টা খুবই ন্যাক্কারজনক। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24