বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সি.এম.আর.ইউ’র নির্বাচন সম্পন্ন; সভাপতি আবির, সম্পাদক সাজ্জাদ

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫৪ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রামের মাল্টিমিডিয়া সাংবাদিক সমাজের অন্যতম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (CMRU)-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব এর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

ভোটগ্রহণ শেষে দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনছুর, রূপালি বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দীন সাগরসহ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল আলী, নির্বাচন উপ কমিশনার হিসেবে ছিলেন রাকিব উদ্দিন ও আরাফাত কাদের।

উৎসবমূখর পরিবেশে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি পদে কালের কণ্ঠের প্রতিনিধি আবির আহমেদ,সহ-সভাপতি দেশের পত্রের রাজু আহমেদ,সাধারণ সম্পাদক বাংলাদেশ টাইমসের সাজ্জাদ হোসাইন, যুগ্ম সম্পাদক দৈনিক আজাদীর জুলকার নাঈন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের নুরনবী শাওন,অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের আকিল মাহমুদ,দপ্তর সম্পাদক পদে দৈনিক জনবাণীর আবুল হাসনাত মিনহাজ,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চট্টগ্রাম নিউজের ইছহাক হোসেন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলাধারার আব্দুর রহমান ইমন,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদকে দৈনিক আমার বার্তার পরিতোষ বড়ুয়া রানা, কার্যনির্বাহী সদস্য হয়েছেন সময়ের কন্ঠস্বরের গাজী গোফরান।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম প্রেসক্লাবে সকাল থেকেই ছিলো উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24