বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

কিশোরগঞ্জের লাল ঘোড়া হারানো সেই মনু মিয়ার ওমরা হজ্বের আগ্রহ; ব্যবস্থা করতে ইচ্ছুক চট্টগ্রামের যুবক

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬০৬ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম;

সম্প্রতি অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিশোরগঞ্জের ইটনার মনু মিয়া। এই সুযোগে কিছু দুষ্কৃতকারী হত্যা করে তার লাল ঘোড়াটি। এতে মনে কষ্ট পান তিনি।

মনু মিয়ার কষ্ট লাঘবে লাল ঘোড়া উপহার দিতে চেয়েছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এই আগ্রহ নিয়ে মনু মিয়ার সাথে দেখা করতে চট্টগ্রাম থেকে ঢাকায় চিকিৎসারত হাসপাতালে ছুটে যান নাছির উদ্দিন। মনু মিয়া ঘোড়া নেননি। তবে তাঁর ওমরা হজে যাওয়া যাওয়ার আগ্রহ রয়েছে বলে জানান।

এই বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমি মনু মিয়ার সাথে দেখা করতে চট্টগ্রাম থেকে ঢাকায় চিকিৎসারত হাসপাতালে ছুটে যাই। তিনি ঘোড়া নিবেন না বলে জানিয়েছেন। তবে তিনি ওমরা হজে যেতে আগ্রহী বলে জানান। আমরা পাঠাব বলে জানালে মনু মিয়া সুস্থ হলে সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।

গত ১৪ মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

উল্লেখ্য, ৬৭ বছর বয়সী মনু মিয়া যখনই কবর খোঁড়ার ডাক আসত নিজের চলার সঙ্গী ঘোড়াটি নিয়ে বেরিয়ে পড়তেন মৃতের বাড়ির দিকে। অর্ধ শতাব্দী ধরে কিশোরগঞ্জের ইটনার হাওরাঞ্চলের এই বৃদ্ধ তিন হাজারের বেশি কবর খুঁড়েছে বিনা পারিশ্রমিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24