সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

চট্টগ্রামে যানজট নিরসনে সাগরিকায় বাস টার্মিনাল গড়ে তোলা হবে; চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩০৪ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি মোকাবেলায় নগরীর পাহাড়তলীস্থ সাগরিকা এলাকায় বাস টার্মিনাল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (৪ মে) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্ত:জিলা বাস মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আন্ত:জিলা বাস মালিক সমিতি কর্মকর্তারা জানান, চট্টগ্রাম দেশের বানিজ্যিক রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। চট্টগ্রাম থেকে দেশের রাজধানী ঢাকা, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, সিলেট বিভাগ, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রতিদিন লক্ষাধিক যাত্রী সড়কপথে চলাচল করে। অথচ, এই বিপুল যাত্রী প্রবাহের জন্য একটি আধুনিক ও সংগঠিত আন্তঃজেলা বাস টার্মিনাল এখনো স্থাপিত হয়নি। এতে করে যানজট সৃষ্টি হয়, যাত্রীদের হয়রানির শিকার হতে হয়, নিরাপত্তাহীনতা ভুগতে হয় । আমাদের প্রস্তাব পাহাড়তলী এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন করা যেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসী প্রতিদিন যে যানজটের ভোগান্তি পোহাচ্ছেন, তা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। যানজট শুধু নাগরিক দুর্ভোগই বাড়াচ্ছে না, নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। নগরবাসীর দূর্ভোগ দূর করতে পাহাড়তলীস্থ সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করার বিষয়টি বিবেচনাধীন আছে।

তিনি বলেন, চট্টগ্রামে যত্রতত্র বাস স্টপেজ, অনিয়ন্ত্রিত পার্কিং, অপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা ও আধুনিক বাস টার্মিনালের অভাবে যানজট বাড়ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা পাহাড়তলীর সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের বিষয়টি বিবেচনা করছি। এই টার্মিনালটি হবে আন্তর্জাতিক মানের, যেখানে থাকবে আধুনিক অবকাঠামো, যাত্রীদের বিশ্রামের জায়গা, টিকিট কাউন্টার, পার্কিং সুবিধাসহ সব ধরনের নাগরিক সেবা।”

তিনি আরও বলেন, “নগর উন্নয়ন কেবল অবকাঠামো গড়ে তোলায় সীমাবদ্ধ নয়। মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে যুক্ত পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্ত:জিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ, নিয়াজ খান, আবুল বাহার চৌধুরী, রুহুল আমিন, মনোয়ার হোসাইন, রিয়াজু আহমেদ, ফখরুল হাসান চৌধুরী, নাজিম উদ্দীন সোহেল, আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24