সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

চট্টগ্রামে দৈনিক আজাদীর অর্থায়নে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের শুভ উদ্বোধন

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৪২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

দৈনিক আজাদীর অর্থায়নে ” চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার” এর ৭ম তলায় প্রতিষ্ঠিত “মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে এ অনকোলজি ওয়ার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া, সাবেক লায়ন গভর্ণর মিসেস কামরুন নাহার মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা। অনুষ্ঠানে ক্যান্সার ইনষ্টিটিউটের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি রোগীর পরিসংখ্যান এবং চিকিৎসা সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ক্যান্সার ইনষ্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। নিম্ন আয়ের মানুষ উপকৃত হয় এই রকম কাজ আমাদের করতে হবে। এই ধরনের প্রতিষ্ঠান নিম্ন আয়ের মানুষের সেবায় প্রতিষ্ঠিত একটি হাসপাতাল। এই হাসপাতালের উন্নয়নে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। ক্যান্সার একটি মরনব্যাধি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারও এর ভুক্তভোগী। চিকিৎসার মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে পারি, আক্রান্ত রোগীকে একটু স্বস্তি দিতে পারি।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) মোহাম্মদ শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী, মেম্বার তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডাঃ) মোঃ আব্বাস উদ্দিন, মোঃ সাইফুল আলম, ডাঃ মোঃ বেলায়েত হোসেন ঢালী, ডাঃ মোহাম্মদ সারোয়ার আলম, জনাব মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, ডাক্তার, নার্স, কর্মকর্ত, কর্মচারী, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ওয়ারিশ সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মোহাম্মদ এজহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24