সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৩৫ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ১ মে) বেলা ১১ ঘটিকায় নগরীর টাইগারপাস মোড়ে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি আরও বলেন, “চট্টগ্রামকে শ্রমিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

মেয়র আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একসাথে। সিটি কর্পোরেশন শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় পাশে থাকবে।”
তিনি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ, সুস্থ কর্মক্ষেত্র এবং যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া যাত্রীসেবা সংশ্লিষ্ট শ্রমিকদের প্রয়োজন ও সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হালকামোটরযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো: মধু সরকার, সাধারণ সম্পাদক মো: শিপন ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: আল আমীন।

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, আবু ফয়েজ, মো. ইদ্রিস, আলাউদ্দিন, মধু সরকার, শিপন, মজিব, জাকির, খোকন,ইউসুফ আলী, জামাল, নুরুন্নবি ও মো. একরাম প্রমুখ।

এরপর টাইগারপাস মোড়ে থেকে বিশাল একটি র‍্যালী বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নূর আহমেদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সমাবেশে এসে শেষ হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সোহরাওয়ার্দী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24