মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

পুতিনের সঙ্গে বৈঠক করবেন বেলারুশের প্রেসিডেন্ট

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬৫৪ Time View

রাশিয়ায় সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার (২৩ জুলাই) বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেলারুশিয়ান রাষ্ট্রপ্রধান শনিবার সন্ধ্যায় রাশিয়ায় পৌঁছেছেন।

ক্রেমলিন প্রেস সার্ভিস এর আগে বলেছিল যে, বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ায় সফর করছেন। উভয় দেশের ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও জোরালো করার বিষয়ে কথা বলতে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি।

মিনস্কের কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, এই দুই প্রেসিডেন্ট- নিরাপত্তা, আন্তর্জাতিক এজেন্ডা, অর্থনৈতিক সহযোগিতা, ইউনিয়ন রাজ্য কর্মসূচি বাস্তবায়ন, অবৈধ নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে বলে মস্কো ঘোষণা দিয়েছিল। তার দুইদিন পর (রোববার) এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24