শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে গাজার নির্যাতিতদের পাশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৩৯ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বিশ্বব্যাপী ইসরাইলি বর্বরতায় নির্যাতিত মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে গাজার পক্ষে জোরালো আওয়াজ তোলেন এবং ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানান। সমাবেশে বক্তারা বলেন, “গাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ।”

সমাবেশে গাজার নির্যাতিতদের পক্ষে প্রতীকী ‘জিহাদ’-এর অঙ্গীকার হিসেবে গণস্বাক্ষর গ্রহণ করা হয়। শত শত মানুষ স্বাক্ষরের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন।

প্রতিবাদের অংশ হিসেবে ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকা তৈরি করে সেটিতে জুতা মেরে চরম ঘৃণা প্রকাশ করা হয়। পরে কুশপুত্তলিকাটি আগুন দিয়ে দাহ করা হয়—যা প্রতীকি প্রতিবাদের এক দৃশ্যমান রূপ হিসেবে উপস্থিত সকলকে উদ্দীপ্ত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24