বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

সদরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খেলাফত মজলিসের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬১ Time View
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহিস্কৃত নেতারা হলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মূফতী মামুনুর রশিদ এবং প্রচার সম্পাদ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী।

৫ এপ্রিল শনিবার এক অফিস আদেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয। সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এবং সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।

সুত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অশালীন মন্তব্য, রমজানের পূর্বে গঠিত কমিটিকে গ্রহণ না করা, দলের জেলা ও উপজেলা শাখার ইফতার মাহফিলে অংশগ্রহণ না করা এবং দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়ে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24