শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫২ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন, ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আল্লামা মামুনুল হকের মনোনীত ফরিদপুর-৪(ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে রিক্সা প্রতীকের আগামী সম্ভব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা’র গ্রামের বাড়ি আজিমনগর ইউনিয়নের পুলিয়াতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার নেতা কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু নাসির আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি সভাপতি মুফতি জাকির হোসাইন , বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান ফরিদী, মাওলানা মাসুউদুর রহমান, মাওলানা রাকিব হাসান ওসমান,হাফেজ কারী মাহবুবুর রহমান, মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা তলহা, মাওলানা আবু ইউসুফ মৃধা, মাওলানা নুরুল ইসলাম।

ফরিদপুর – ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা তার বক্তব্যে বলেন, আমরা সকলেই যার যার জায়গা থেকে কাজ করে যেতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিসের সালাম পৌঁছে দিতে পারলে তাহলে সাধারণ মানুষের মধ্যে ইসলাম ও খেলাফত নিয়ে যে ভয় ভীতি কাজ করে সেগুলো থাকবে না।

তিনি আরও বলেন,আগামী সংসদ নির্বাচন হবে আগাছা মুক্ত নির্বাচন,জমিনে ভালোভাবে চাষাবাদ করলে যেমন আগাছা থাকে না,তেমনি সংস্কার করে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে তারা সুন্দর ভাবে দেশ চালাতে পারবে।

নৈশভোজের মধ্য দিয়ে এ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24