বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ভাঙ্গায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩০২ Time View

ছানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষদের ঈদ উপহার হিসেবে তাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। ঈদের আগে এসব বস্ত্র পেয়ে প্রায় ১ হাজার অসহায়ের মুখে ফুটেছে হাসি।

অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন। আজিমনগর ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতী সৈয়দ মঞ্জুরুল হকের ছোট ভাই ডাইরেক্টর সৈয়দ বাবু।

আজ (-২৬ মার্চ ) বুধবার সকাল ৯ ঘটিকার সময় ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে হাইস্কুল মাঠে থেকে এ শাড়ি কাপড় বিরতণ শুরু করেন।

ইউনিয়নের ১০০০ পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে মোট ১৫হাজার শাড়ি কাপড় বিতরণ করা হবে বলে জানিয়েছেন, মোঃ দাদন মিয়া। তিনি হলেন ডাইরেক্টর বাবু হকের আস্থাভজন।
কালামৃধার বাসিন্দা। দাদন মিয়া উচ্চশিক্ষায় শিক্ষিত, প্রচার বিমুখ স্বেচ্ছাসেবী একজন সাদা মনের মানুষ, সমাজ সেবক পর উপকারী গরীবের বন্ধু, উদার মনের মানুষ। যিনি নিরবে নিভৃতে গরীব দুঃখী অসহায় মানুষের, ডাইরেক্টর বাবুর নির্দেশনায় সেবা করে চলেছেন । নিজে ব্যাক্তিগতভাবে অর্থ
ব্যায় করে হসপিটাল ও ক্লিনিকে অসহায় মানুষদের চিকিৎসা দিয়ে থাকেন।

বিশিষ্ট শিল্পপতী সৈয়দ মঞ্জুরুল হকের ছোট ভাই ডাইরেক্টর সৈয়দ বাবু বলেন, সামনে ঈদ। এই সময়ে অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় তুলে দিতে পারায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিদ্দিক চেয়ারম্যান, লাভলু মিয়া, আব্দুল মান্নান মাস্টার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এরিয়া ম্যানেজার ফারুক, জাকির হোসেন, আতিকুর রহমান (আতিক), করিম,
এশিয়া ছিন্নমূল মানবাধিকার উপ পরিচালক, মোঃ ছানোয়ার মাতুব্বর, সেখ ফরিদ, ও মোঃ নুরুসলাম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে কালামৃধা ইউনিয়নের কিছু লোককে জিজ্ঞেস করলে তারা বলেন, ২০/২৫ বছর থেকে ঈদের আগে সৈয়দ পরিবার থেকে আমাদের কাপড় দিয়ে আসছে। এই কাপড় গুণেমান মানসমাপ্ত অনেকটাই টেকসই। এই কাপড় দিয়ে আমরা ঈদ পালন করে থাকি। বিশিষ্ট শিল্পপতী সৈয়দ মঞ্জুরুল হক দেয়া কাপড় পেয়ে আমরা সকলে আনন্দিত।

সাবেক মেম্বার শেখ আব্দুল ওহাব বলেন ২০০০ সালের আগে থেকেই প্রতি বছর রমজানের ঈদে ভাঙ্গার থানায় অসহায় দোস্ত মাতাদের শাড়ি কাপড় বিতরণ করেন এবং উনার যে কাপড় টেকসই এরকম কাপড় অন্য কেউ দেন না।
এছাড়া তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের মানবিক কর্মকাণ্ড পরিচালনা ছাড়াও মানবিক উদ্যোগে সহযোগিতা দিয়ে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24