শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাঁপায় প্রাণ গেল ছেলের – মা আহত

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫১৩ Time View

ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার, ফরিদপুর:

মোটরসাইকেল যোগে মাকে নিয়ে ঈদের কেনাকাটা করতে ভাঙ্গায় যাচ্ছিলেন ছেলে সাব্বির আলী(১৮) ও তার মা। রোববার (২৩ মার্চ) দুপুরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে সলিলদিয়া এলাকায় বালু বোঝাই ড্রাম ট্রাক ও  মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয় কলেজ ছাত্র সাব্বির আলী। এসময় গুরুতর আহত হয় তার মা মিমি বেগম। দুর্ঘটনার সংবাদ পেয়ে বিক্ষুপ্ত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ছাব্বির, উপজেলার ছলিলদিয়া গ্রামের শাহ আলমের ছেলে এবং ভাঙ্গা সরকারি কে এম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

এ বিষয় ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া এলাকায় একটি মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বিক্ষুব্ধ জনতা বালু ভর্তি ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে সাব্বির নামের এক কলেজ ছাত্র নিহত ও তার মা গুরুত্বর আহত হয়েছে।
আহত কলেজ ছাত্রের মা  মিমি বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। ড্রাম ট্রাকের চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24