মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় পৈত্রিক সম্পত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যা প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪০৫ Time View
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৈত্রিক সম্পত্তি নিয়ে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট তথ্যের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় ভাঙ্গা পৌরসদরের মধ্য হাসামদিয়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মো.ফারদিন হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ফেসবুকে ঢুকে দেখতে পাই তারেক আহম্মেদ লিংকন কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেছে। তিনি আরও বলেন আমার দাদা মৃত হারুন-অর-রশীদ হাওলাদার এই জমি ১৯৭৯ সালে ক্রয় করে। পরবর্তীতে আমার দাদা দাদি মোসা. ফাতেমা বেগমের নামে ১৯৮০ সালে হেবা দলিল করে দেন। এরপর বি.এস রেকর্ড মূলে আমার বাবা হেমায়েত হোসেন হাওলাদার, বাবুল আহম্মেদ, বেলায়েত হোসেন হাওলাদার, এনায়েত হোসেনের নামে দলিল করে দেন।

এরপর আমার চাচা বেলায়েত হোসেন গং পৌরসভা ফেকে বিল্ডিংয়ের কোড প্লান পাশ করে ৬ তলা ফাউন্ডেশন করে তিন তলা ভবন নির্মাণ করি। এই জমি নিয়ে একটি মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তবে আমার নিম্ন ২ আদালতে রায় পেয়েছি। আমাদের তিন তলা বিল্ডিংয়ের কাজ শেষ এবং ভাড়াটিয়া রয়েছে বর্তমানে চতুর্থ তলার কাজ চলমান রয়েছে। অথচ তারেক আহম্মেদ লিংকন আমাদের কে এবং বিএনপির অঙ্গ সংগঠন সেচ্ছাসেবক দলের ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব সজীব মাতুব্বর কে নিয়ে মিথ্যাচার করেছে। এতে আমরা সামাজিক ভাবে হয় প্রতিপন্ন হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই বিষয়ে তারেক আহম্মেদ লিংকেনর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ সময় আরো উপস্থিত ছিলেন হেমায়েত হোসেন হাওলাদার, বাবুল আহম্মেদ, বেলায়েত হোসেন হাওলাদার, এনায়েত হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24