শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে সিআরএ’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৭ Time View
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর খুলশী থানাধীন শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (সিআরএ) সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন,সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন,সহ সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ,যুগ্ন সাধারান সম্পাদক,আব্দুল কাদের রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল,অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সহ দপ্তর সম্পাদক মো: রবিউল হোসেন, সহ প্রচার সম্পাদক এম. আর মিলন,আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত, সহ সিআরএ নেতৃবৃন্ধ ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় সাংবাদিক নেতা ও সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন বলেন,’বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটি দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে তরুণদের আত্মত্যাগের ইতিহাস সোনালি পাতায় আজও রক্ষিত রয়েছে। মাতৃভাষা রক্ষার্থে যারা জীবন দিয়েছিলেন জাতি আজও তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে তৎকালীন শাসক। মিছিলে অতর্কিত হামলা ও গুলিবর্ষণের কারণে রফিক, বরকত, সালাম ও জব্বারসহ আরো অনেকে শহীদ হন। ভাষা আন্দোলনের ফলে যেমন বাঙালি জাতি হারিয়ে ফেলে তাদের আত্মীয়-স্বজনকে, অন্যদিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষা ও সাহিত্য।’

ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24