রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ঈদের পর আসছে তরুণ নির্মাতা আইউব উদ্দিন শিহাবের প্রথম ওয়েব ফিল্ম ‘লবিং’

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮৭ Time View
Oplus_131072

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনে এক নতুন নাম আইউব উদ্দিন শিহাব। চট্টগ্রামের এই তরুণ নির্মাতা ২০১৯ সাল থেকে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করে আসছেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘লবিং’, যা মুক্তি পাবে রোজার ঈদের পর।

ফিল্মটি প্রযোজনা করছে CPR, আর এটি পরিবেশনা করবে Fountain Films। শিহাবের এই নতুন চলচ্চিত্রটি মূলত চট্টগ্রাম কেন্দ্রিক, যেখানে চট্টগ্রাম শিল্পকলার প্রতিভাবান অভিনয়শিল্পীদের নিয়েই গড়ে উঠেছে অভিনয়শিল্পী দল। তরুণ ও নতুন মুখদের নিয়েই নির্মিত হচ্ছে এই রাজনৈতিক গল্পনির্ভর সিনেমাটি।

‘লবিং’ সিনেমার প্রধান স্পন্সর হিসেবে থাকছে CPR, এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হচ্ছে।

নির্মাতা আইউব উদ্দিন শিহাব জানান, “‘লবিং’ শুধুমাত্র একটি রাজনৈতিক গল্প নয়, বরং এটি ক্ষমতা, প্রভাব এবং মানবিক সম্পর্কের একটি গভীর বিশ্লেষণ। এই চলচ্চিত্রের মাধ্যমে আমি আমাদের সমাজের বাস্তবতাকে তুলে ধরতে চাই।”

এই সিনেমা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রোজার ঈদের পরই মুক্তির অপেক্ষায় থাকা এই ওয়েব ফিল্মটি নতুন কিছু দেখাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24