বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আহমেদ নুর এরিক

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রামে সাবেক ছাত্রদল ও শ্রমিক নেতা আহমদ নুর এরিক চট্টগ্রাম বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ও দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাজেন হোসেন সম্রাট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন এর স্বাক্ষরিত প্যাডে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করে নির্বাচিত ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্যাডের এক বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদল এর সকল সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেত্রীবৃন্দদের অনুমতিক্রমে আহমদ নুর এরিক কে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে দায়িত্ব প্রদান করা হলো।আশা করি, আহমদ নুর এরিক কে যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা সঠিকভাবে পালন করে সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবেন। আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

নব নির্বাচিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ নুর এরিক বলেন, ‘কেন্দ্র থেকে সাংগঠনিক সম্পাদক পদে আমাকে দায়িত্ব দিয়েছে। এজন্য আমি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে চিরকৃতজ্ঞ। আমি সংগঠনের গঠনতন্ত্র মেনে চট্টগ্রাম বিভাগের সড়ক পরিবহন শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ হয়ে চালক-সহকারীদের পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24