শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

চট্টগ্রামে সিসিএ’র সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯৮ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রামের সুস্থ সাংস্কৃতিক ধারার সংগঠন চট্টগ্রাম কালচারাল একাডেমী (সিসিএ) সাগরিকা জোনের উদ্যোগে সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টায় নগরের বন্দর, গোসাইলডাঙ্গা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিসিএ সাগরিকা জোনের সভাপতি জনাব মুবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ উল্লাহ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক রফিকুল হায়দার।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি মুহাম্মদ উল্লাহ বলেন, বিপ্লবোত্তর নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সাংস্কৃতিক কর্মীদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির সত্যিকার ইতিহাস- ঐতিহ্যকে তুলে ধরতে হবে সুচারুভাবে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী অপ-সাংস্কৃতির চলমান এই যুদ্ধে বিজয় লাভে প্রতিটি সেক্টরে সুস্থ সাংস্কৃতির প্রভাব বিস্তার করতে হবে আমাদের।

প্রধান বক্তা রফিকুল হায়দার আজকের এই সমাবেশকে সময়োপযোগী ও গুরুত্বপুর্ণ আখ্যা দিয়ে বলেন, ইসলামি সমাজ বিনির্মানের যে স্বপ্ন আমরা লালন করছি এই স্বপ্ন বাস্তবায়নে চলমান অপসংস্কৃতির পরিবর্তে সুস্থধারার ইসলামি সাংস্কৃতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এর জন্য এই সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। পাশাপাশি সংগঠনের আভ্যন্তরীণ মজবুতি ও সাংস্কৃতিক কর্মীদের নৈতিক মানোন্নয়নে প্রয়াস চালাতে হবে। বিশেষ অতিথি আব্দুল গফুর বলেন, সাংস্কৃতিক শিল্প এমন একটি শিল্প যে শিল্প মানুষকে হাসতে পারে আবার কাঁদাতেও পারে, এই শিল্পকে ছাড়া মানুষ বাঁচতে পারেনা মানুষের চিন্তা চেতনা দখলে নেওয়ার ক্ষমতা আছে এই শিল্পের তাই এই সাংস্কৃতিক শিল্পকে নৈতিকতার আদলে গড়ে তোলার অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের।

সিসিএ সাগরিকা জোন সেক্রেটারি সাঈদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বন্দর থানার বিশিষ্ট সমাজ সেবক ইকবাল শরীফ,সদরঘাট থানার ওয়ার্ড উন্নয়ন কমিটির সেক্রেটারি ফজলে এলাহী শাহিন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ ফিরোজ,
বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজ আলম, USA প্রবাসী মামুনুর রশীদ, UK প্রবাসী ইকবাল ও আজিম গ্রুপের এজিএম মাহবুব আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিসিএ সদস্য বোরহান উদ্দিন, সাফায়াত উল্লাহ ও জোন নির্বাহী সদস্যগন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত,পরে সাগরিকা জোনের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন, কৌতুক পরিবেশন করেন বিশিষ্ট কৌতুক অভিনেতা মুহাম্মদ হাফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24