বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মিথ্যা অপবাদে উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের স্থগিত করা সদস্য পদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে;বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ Time View

রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্য রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে মিথ্যা অপবাদ দিয়ে দলের সদস্যপদ স্থগিতাদেশের নেপথ্যে চাঁদাবাজি নয় বরং পদ-পদবীর জন্য একে
অপরকে ঘায়েল করার জন্য উঠেপড়ে লেগেছে।

জেলা বিএনপির নিকট উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাছির
উদ্দীন ৯ জন ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে বেকায়দায় ফেলে নিজে পদ বাগিয়ে নেওয়ার
জন্য এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার মানসে এসব ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে।

পতিত স্বৈরাচারের দোসর নাসির উদ্দীন তার
আত্মীয়-স্বজনকে আওয়ামী লীগারদেরকে বাঁচানোর জন্য এই অপকৌশল গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে, আওয়ামী লীগের দ্বারা দীর্ঘ ১৬ বছর এসব নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল-জুলুম নির্যাতন সহ্য করে হয়রানীর শিকার হয়ে আসছিল।

অন্যদিকে মোঃ নাছির উদ্দীন দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের সাথে আতাঁত করে আসছিল।

সম্প্রতি মোঃ নাছির উদ্দীনের
ভগ্নিপতি খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, স্থানীয় ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন পরানের বিরুদ্ধে
অবস্থান নিলে মোঃ নাছির উদ্দীন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এসব ত্যাগী নেতা-কর্মীদেরকে চাঁদাবাজির মিথ্যা
অভিযোগ দায়ের করেন দলের নিকট।

এসব অভিযোগ যাচাই বাচাই না করে ত্যাগী নেতাকর্মীদের পদ স্থগিত করে দেয়
জেলা কমিটি।

অন্যদিকে যে অভিযোগ করেছে তাকেই আবার দলীয়ভাবে তদন্ত কমিটিতে রাখার হয়েছে। এটা একটি
পক্ষপাতমূলক সিদ্ধান্ত।

আমরা এসব সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার চৌমহনীস্থ শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,নুর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম
জিন্নাত, কাচালং ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নাছির উদ্দীনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদেরকে যারা পূর্ণবাসন করতে চায়
তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যারা এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদে স্বোচ্ছার তাদের নামে
মিথ্যা অভিযোগ করে নিজ দলের লোকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব দুষ্কৃতিকারীদের দল থেকে বহিস্কারের দাবি
জানান। দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি কাউকে করতে দিবো না। যারা দলকে ব্যবহার করে অবৈধভাবে আয় করতে চায়
তাদেরকে জনগণ ক্ষমা করবে না।

এ বিষয়ে দলের হাইমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অবিলম্বে মোঃ নাছির
উদ্দীনকে দল থেকে অব্যাহতি দিয়ে দলকে আওয়ামী রাহুমুক্ত করার আহ্বান জানান।

উল্লেখ্য যে, নাছির উদ্দীন দলের ত্যাগী নেতা কর্মীদের অবজ্ঞা করে পতিত স্বৈরাচারের দালালী করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24