বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামে সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৪ Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজ উদ্দিন বাজারের আমতলীস্থ
সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৩ জানুয়ারি) সোমবার রাত ৯ ঘটিকায় হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন মার্কেট সমিতির সদস্যরা বলেন, চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক সিডিএ নিউ হকার্স মার্কেট অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী হাজী সেলিমের নেতৃত্বে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি। লুটপাট ও হত্যার উদ্দেশ্যে করা এ হামলার তীব্র নিন্দা জানাই।

সদস্যরা আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসী হাজী সেলিমের নেতৃত্বে দলবদ্ধভাবে সমিতির কার্যালয়ে ঢুকে অফিসের আসবাবপত্র, মনিটর, সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে ও সমিতির নগদ টাকা লুটপাট করে। এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভাংচুর ও হামলায় বাঁধা দিতে গেলে তারা সমিতির বেশ কয়েকজন সদস্যকে মেরে গুরুতর আহত করে। তারা বর্তমানে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মার্কেট সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ, সমিতির সহ-সভাপতি হাফেজ নুরুল আফসার, সদস্য আক্তার জালাল চৌধুরী, মোঃ কাসেম, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ওয়াজেদ আলী, হাজী জমির উদ্দিন, হাজী খোরশেদ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24