বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮০ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ২৪ নং বড় পোল কে ব্লকের ১০ নং গলিতে ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৩ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহবায়ক এস এম ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লা আল নোমানের সুযোগ্য পুত্র তরুণ রাজনীতিবিদ ও ইষ্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আল নোমান তৃর্য।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপটি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এম এ গফুর বাবুল, জসিম উদ্দিন জিয়া।

সালেহ জহুরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতি দলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায় কাফি মুন্না, মো: ইসমাইল, তাজুল ইসলাম রানা, আলী হায়দার, শাহাব উদ্দিন,মো: আব্দুর রহমান, মো: ইলিয়াস, এরশাদ বাপ্পি, মোস্তাফিজুর রহমান টিপু, লায়ন রিয়াদ , রাজু খান, ছিদ্দিক মিয়া, হারুন খান, সৌরভ শাহীন, মো: হামিদ কোম্পানি, মঞ্জুরুল আলম মঞ্জু, সাহিদুল হক, ফারুক খান, খালেদা বোরহান,মোঃ ইমন সেলিমসহ মহানগর বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান তুর্য বলেন, আপনারা এলাকার ফ্ল্যাটে ফ্ল্যাটে ছুটে যান, বস্তিতে বস্তিতে যান। তাদের সাথে মিশুন, তাদের কথাগুলো শুনুন। তারা কি চায়, তাদের কি সমস্যা আছে তা জানার চেষ্টা করুন। সমাজসেবার মাধ্যমেই একজন আদর্শ নেতা হয়ে উঠুন। আব্দুল্লা আল নোমান অঙ্গীকারবদ্ধ ছিলেন তাই এত এত মানুষের হৃদয়ে তিনি স্থান পেয়েছেন। সকল মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

এরপর সাঈদ আল নোমান তুর্য ও অতিথিবৃন্দ অসহায় ও দুস্যদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24