বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নগরীর আগ্রাবাদে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪১ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সিজিএস কলোনীস্থ মাঠে শহীদ জিয়া স্মতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ্র
জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্ল্যাহ।

এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর
বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজক কমিটির আহবায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদিনের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, শফিকুর রহমান স্বপন, আহমেদুল
আলম রাসেল , মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোেসেন বুলু, আব্দুল বাতেন,
জাহিদুল হাসান বাবু, জহির আহমেদ, মিজানুর রহমান মোস্তফা, আনিসুল হক তামান্না, ওবায়দুল হক লুলু,
নুরুল ইসলাম,শাহীন পাটোয়ারী, কাইয়ুম হোসেন রিপন, মহিদুল আলম সুমন, শহীদুল আলম সুমন প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ বলেন, খেলাধূলা একটি সুস্থ ও স্বাভাবিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখে। সন্ত্রাস ও জঙ্গীমুক্ত স্বদেশ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে
আয়োজিত এ টুর্নামেন্ট সফল ও সার্থক করে তুলতে সবাইকে সহনশীল ও সহযোগিতার মনোভাব নিয়ে
এগিয়ে আসতে হবে। আগামীতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ টুর্নামেন্টে ৩টি গ্রুপে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় স্পোর্টিং ক্লাব ৯৮ এবং সিজিএস কলোনী সিনিয়র একাদশ প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকী দলগুলো হলো অনির্বাণ, গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদ, শহীদ নজরুল ইসলাম (স্বপন) স্মৃতি সংসদ, বেলচড়া কালাবিবি চৌধুরী বাড়ী স্পোর্টিং ক্লাব, সংযুক্ত সামাজিক সাংস্কৃতকি ও ক্রীড়া সংগঠন, বি ফ্রেশ সুইটস এন্ড বেকারস, চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং সিটিজি প্রোপারটি ফুটবল একাডেমী।

আয়োজক কমিটি সূত্রে জানা যায় আগামী ৩ জানুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24