শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বৃহৎ সামরিক চুক্তি : তুরস্কের ড্রোন কিনবে সৌদি আরব

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৬৪৮ Time View

তুরস্কের কাছ থেকে পাইলটবিহীন বিমান বা ড্রোন কিনতে বড় ধরনের চুক্তি সই করেছে সৌদি আরব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন তার দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছিলেন, তখন দেশটির ইতিহাসের বৃহত্তম এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হলো।

মঙ্গলবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এই চুক্তি চূড়ান্ত হয়। পারস্য উপসাগরীয় তিন দেশ সফরের প্রথম পর্যায়ে সোমবার প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর এক শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবে প্রবেশ করেন। তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের সঙ্গে মঙ্গলবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয়, তাতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ এক টুইটার পোস্টে জানিয়েছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি করা হয়েছে। অন্যদিকে বাইকারের প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বাইরাকতার এই চুক্তিকে তার দেশের সর্ববৃহৎ প্রতিরক্ষা ও বিমান রপ্তানির চুক্তি বলে অভিহিত করেছেন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে কথা রয়েছে। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হতক্যাণ্ডের পর দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। তবে সে সম্পর্কে এখন উষ্ণতা ফিরে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24